ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী মিনিবাস তেঁতুলিয়া যাচ্ছিল। এসময় তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের একটি অংশ নিশ্চিহৃ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর এক শিশু ও একজন নারীসহ চারজন মারা যান।

হতাহতদের মধ্যে সাতমেরা ইউনিয়নের জোত হাসনা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী লাভলী ও ছেলে ইয়াসিনের (৭) পরিচয় পাওয়া গেছে। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট, পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতদের অধিকাংশই ভজনপুর তেতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বাসিন্দা।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ আক্কাস আলী দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

আপডেট সময় ০১:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮