ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বরিশালে গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ আটক ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠকের সময় জামায়াতের জেলা আমিরসহ ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে নগরীর নবগ্রাম রোড এলাকার সিকদার প্যালেসের বরিশাল মডেল মহিলা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভোলা জেলা জামায়াতের আমির মো. ফজলুল করিম (৬৩), ঝালকাঠী পৌর জামায়াতের আমির আব্দুল হাই (৫৫), গৌরনদী পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা কামরুল ইসলাম খান (৬৩), সাতক্ষীরার শ্যামনগরের মো. খলিলুর রহমান তরফদার (৪৬), বরিশাল মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক ঝালকাঠি জেলার ২নং বিনয়কাঠী ইউনিয়নের মাহবুব আলম (৩৮) ও মাধবপাশা এলাকার শিক্ষক কেরামত আলী (৬৫)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, নবগ্রাম রোড এলাকার সিকদার প্যালেসের বরিশাল মডেল মহিলা মাদ্রাসায় গোপন বৈঠকে বসেন বিভিন্ন জেলা ও পৌরসভার জামায়াত নেতারা। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনায় এই বৈঠক চলছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৈঠকে উপস্থিত থাকা ৬ জনকে আটক করা হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ আটক ৬

আপডেট সময় ১০:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮