ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

ঢাবির ‘ঘ’ ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছুরাই শুধু অংশ নিতে পারবে।

শুক্রবার বিকালে ঢাবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। সেখানে বলা হয়, ‘প্রচলিত পদ্ধতিতেই (এমসিকিউ) পুনরায় পরীক্ষা নেয়া হবে। এবং যারা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধু তারাই অংশ নেবে। ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্যে, ১২ অক্টোবর শুক্রবার পরীক্ষা নেয়ার পরপরই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করে।

এই পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, এক শিক্ষার্থীর অনশনের পাশাপাশি উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়।

এরপর ২২ অক্টোবর অধিকতর তদন্ত কমিটি গঠন করে এবং এর পরের দিন পুনরায় এই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

ঢাবির ‘ঘ’ ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

আপডেট সময় ০৯:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮