ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

খাসোগি হত্যাকাণ্ড পরিকল্পিত: সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খাসোগি হত্যাকাণ্ড পরিকল্পিত: সৌদি আরব
সৌদি সাংবাদিক জামাল খাসোগি ‘পরিকল্পিত’ হত্যাকান্ডের শিকার বলে স্বীকারোক্তি দিয়েছেন সৌদি আরবের এক সরকারি কৌসুলি। তার বরাত দিয়ে এ আল-আখবারিয়া নামের দেশটির একটি টেলিভিশন চ্যানেল এ খবর প্রকাশ করেছে। খাসোগি হত্যা তদন্তে গঠিত সৌদি-তুরস্ক টাস্কফোর্স এ তথ্য দিয়েছে বলে ওই খবরে জানানো হয়েছে। খবর বিবিসি অনলাইন।

সংবাদে বলা হয়েছে, স্বীকারোক্তি দেয়া ওই কৌসুলিকে খাসোগি হত্যার সন্দেহভাজন হিসেবে টাস্কফোর্স জিজ্ঞাসাবাদ করেছে। এসময় তিনি এই হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তবে এর আগে ২রা অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে খাসোগি নিখোঁজ হলে, এ বিষয়ে সৌদি আরব অবগত নন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে খাসোগি দুর্বৃত্তদের অপারেশনের শিকার বলে একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানায়, খাসোগি হত্যার তদন্তে গঠিত গোয়েন্দা বাহিনীর সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহ¯পতিবার প্রথম বৈঠক করবেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে বুধবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স সালমান। কিন্তু তুরস্কের নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রিন্স সালমানের একজন শীর্ষ সহকারী এ হত্যা পরিচালনা করেছেন। এ ঘটনায় দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত এবং ১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। এছাড়াও তুরস্ক সফরকালে সিআইএ প্রধান ফিনা হাসপেল এ হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

খাসোগি হত্যাকাণ্ড পরিকল্পিত: সৌদি আরব

আপডেট সময় ০২:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮