ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

জর্ডানে বন্যায় ভেসে গেল স্কুলবাস, নিহত ১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জর্ডানের মৃত সাগরের কাছে একটি স্কুলবাস বন্যার জলে ভেসে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। বৃহস্পতিবার বৃহস্পতিবার মৃত সাগরের কাছাকাছি জারা মাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ বাসটিতে করে শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিল।

বিবিসি জানিয়েছে, বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী ও সাত জন স্কুলের কর্মকর্তা ছিলেন। বাসটি জারা মাইন এলাকার দিকে যাওয়ার পথে জলের প্রবল স্রোতে ভেসে যায়৷ এই ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু করে প্রশাসন৷ কাদাধসে আটকে পড়া প্রায় ৩৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

যে সব ছাত্রদের মৃত্যু হয়েছে, তাদের প্রত্যেকের বয়সই ১৪ বছরের নীচে৷ হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখারও নির্দেশিকা জারি করা হয়েছে৷ নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার আবহাওয়া এমনিতেই খারাপ ছিল ওই এলাকায়৷ প্রথম শীতকালীন ঝঞ্ঝা ও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল৷ বন্যার কোনো আগাম খবর ছিল না৷

জর্ডানের অনুরোধে উদ্ধারকাজে অংশ নিয়েছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

জর্ডানে বন্যায় ভেসে গেল স্কুলবাস, নিহত ১৮

আপডেট সময় ০১:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮