ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে পাচারকালে আড়াই কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক: 

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যমানের ৪০ পিস স্বর্ণবার জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় সজিব হোসেন নামে ২২ বছর বয়সী এক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকাল নয়টায় বিশেষ কায়দায় শরীরে করে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সজিব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাত মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ সজিবকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়।

সজিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এছাড়া স্বর্ণগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভারতে পাচারকালে আড়াই কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮