ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েসবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম খলিলুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিজ্ঞান স্ট্রিমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করা হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে।

এছাড়া পছন্দক্রম ও মেধাক্রমানুসারে আগামী ২০ নভেম্বর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ-বিজ্ঞান স্ট্রিমের ভর্তিচ্ছু এবং বিজ্ঞান স্টিমের যে সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের মধ্যে উত্তীর্ণদের জন্য আগামী ৫ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তর ও প্রধান চিকিৎসকের কার্যালয় থেকে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/undergraduate/-তে পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮