ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মায়ের পেটেই ২ শিশুর মেরুদণ্ডে অস্ত্রোপচার

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যে মায়ের পেটেই দুই শিশুর মেরুদণ্ডে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের ৩০ জন চিকিৎসকের একটি দল ওই অস্ত্রোপচার করেছে।

যুক্তরাজ্যে এ ধরনের অস্ত্রোপচার এটাই প্রথম। তবে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশে এমন অস্ত্রোপচার হয়ে থাকে।

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা শাইন-এর তথ্যমতে, দেশটিতে প্রতিবছর দুই শর বেশি শিশু স্পাইন বিফিডা সমস্যা নিয়ে জন্মায়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, এ ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক শিশুরই স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে নড়াচড়া, চলাফেরায় সমস্যা হয় তাদের। কারও কারও ক্ষেত্রে পক্ষাঘাতেরও কারণ হয় এটি।

শিশু দুটির স্পাইনা বিফিডা নামের একটি সমস্যা ছিল। এ ধরনের সমস্যার ক্ষেত্রে শিশুর মেরুদণ্ড ঠিকভাবে গঠিত হয় না। মেরুদণ্ডের অস্থিসন্ধির ভেতরে ফাঁকা জায়গা থেকে যায়।

সাধারণত শিশুর এ ধরনের সমস্যার চিকিৎসা জন্মের পর করা হয়। তবে জন্মের আগেই এমন সমস্যার চিকিৎসা করা গেলে শিশুর জন্য অপেক্ষাকৃত ভালো।

শিশু দুটির অস্ত্রোপচারে ৯০ মিনিট সময় লেগেছে। চিকিৎসকেরা বলেছেন, তারা মাতৃগর্ভ কেটে এর ভেতর থাকা শিশু দুটির মেরুদণ্ডের অস্থিসন্ধির মধ্যে থাকা ফাঁক সেলাই করে দিয়েছেন। তবে এ ধরনের অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ বলে মানছেন তারা।

চিকিৎসক দলের সদস্য ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের অধ্যাপক অ্যান ডেভিড বলেন, ‘অস্ত্রোপচারের আগে আমরা দুই গর্ভবতী মাকে কিছু ওষুধ দিয়েছিলাম। এরপরও ঝুঁকি রয়ে গিয়েছিল।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই মা এবং তাদের গর্ভে থাকা শিশুরা ধীরে ধীরে অস্ত্রোপচারের ধকল সামলে উঠছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

মায়ের পেটেই ২ শিশুর মেরুদণ্ডে অস্ত্রোপচার

আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮