ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পার্সেলে বোমা পাঠানো হল ওবামা, ক্লিনটনের বাসভবনে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পার্সেলে বোমাসদৃশ বিস্ফোরক পাঠানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায়।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, বুধবার নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়িতে একটি সন্দেহজনক ডিভাইসের খোঁজ পাওয়া যায়।

বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের সদস্যরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করে। এই প্যাকেট থেকে পাইপ বোমা জব্দ করা হয়েছে।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এ প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

তবে ওবামা ও ক্লিনটন কেউই পার্সেলগুলো গ্রহণ করেননি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এর দুদিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে।

এদিকে নিউইয়কের দ্য টাইম ওয়ার্নার ভবনে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়ার পর ভবনটি খালি করা হয়েছে। এ ভবনে অবস্থিত মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের বার্তাকক্ষও খালি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পার্সেলে বোমা পাঠানো হল ওবামা, ক্লিনটনের বাসভবনে

আপডেট সময় ০২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮