ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিকের অন্যরকম ডাবল সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটে বেশ কটি প্রথমের সঙ্গে জড়িত মুশফিকুর রহিমের নাম। টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। উইকেটের পেছনে প্রথম ডাবল সেঞ্চুরি এলো তার হাত ঘুরে। ফরম্যাট অবশ্য ভিন্ন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের কীর্তি গড়েছেন মুশি।

১৯৭ ডিসমিসাল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেন মুশফিক। প্রথম ওয়ানডেতে একটি ডিসমিসাল করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে এসে ছুঁলেন মাইলফলক। হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামসের ক্যাচ তালুবন্দি করে সেই মাইলস্টোন স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। ২ উইকেটই শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

মুশফিকের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালে। তার প্রথম ডিসমিসাল ছিল জিম্বাবুয়ের চামু চিবাবা। সেই জিম্বাবুইয়ানদের বিপক্ষে মাইলফলক ছুঁলেন তিনি। ১৮১ ইনিংসে এ কৃতিত্ব দেখালেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এদিন সিকান্দার রাজার ক্যাচও নেন মুশফিক। এতে ওয়ানডে ক্যারিয়ারে তার এখন ডিসমিসাল ২০১টি। এর মধ্যে ক্যাচ ১৫৯টি ও স্টাম্পিং ৪২টি। ১২৬ ডিসমিসাল নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সফলতম উইকেটকিপার সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সব মিলিয়ে ওয়ানডেতে ২০০ ডিসমিসাল করা উইকেটরক্ষকের তালিকায় একাদশতম স্থানে মুশফিক। আর ৪টি ডিসমিসাল হলে ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের নজির গড়া শীর্ষ ১০ উইকেটরক্ষকের তালিকায় ঢুকে পড়বেন তিনি। ১৬৯ ম্যাচে ২০৪ ডিসমিসাল করে দশম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সোনালি সময়ের ডুজন।

ওয়ানডেতে ডিসমিসাল সংখ্যায় শীর্ষে কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল করে সবার ওপরে এ লংকান কিংবদন্তি। ১০ ডিসমিসাল পিছিয়ে তার পেছনে আছে অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। এর পর আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিকের অন্যরকম ডাবল সেঞ্চুরি

আপডেট সময় ০২:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮