ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির ঋণ পেয়ে উচ্ছ্বসিত ইমরান খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে। আর এ ঋণ পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইমরান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওবার্তায় নিজ দেশের অর্থনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেছেন, আমাদের ওপর ঋণের বোঝা থেকে মুক্ত হতে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের অনেক ঋণ পরিশোধ করতে হয়েছে।

আর্থিক সুবিধা পেয়ে উচ্ছ্বসিত ইমরান খান বলেন, সংকট উত্তরণে সৌদি আরব থেকে আমরা দারুণ প্যাকেজ পেয়েছি, যা আমাদের সংকট দূর করবে।

সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ভবিষ্যতে বিনিয়োগ উদ্যোগের (এফআইআই) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সফরকালে এ চুক্তিতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেন।

সরকার চালাতে ব্যাপক অর্থাভাবে পড়েছে পাকিস্তান। শিগগিরই অর্থের জোগান না হলে মুখ থুবড়ে পড়বে। এই আর্থিক সংকটকে গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির ঋণ পেয়ে উচ্ছ্বসিত ইমরান খান

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮