ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ব্রাভোর

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। ক্যারিবীয়দের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে আর ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো।

৩৫ বছর বয়সী ব্রাভো অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) ক্রিকেট বিশ্বকে জানাতে চাই, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি আমি।’ ব্রাভো আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তরুণ আর উদীয়মানদের সুযোগ করে দিতেই তার অবসরের সিদ্ধান্ত।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ ব্রাভোর। ওই বছরই ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার, দুই বছর বাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ফেলেন টি-টোয়েন্টিও। ১৪ বছরের ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলার খেলেননি ব্রাভোর। ২০১৫ সালে তিনি এই ফরম্যাটকে বিদায় জানান। এর আগে ৪০ টেস্টে ৩১.৪২ গড়ে ব্রাভো করেছেন ২ হাজার ২০০ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৬টি উইকেট। ১৬৪ ওয়ানডেতে নামের পাশে যোগ করেছেন ২ হাজার ৯৬৮ রান আর ১৯৯ উইকেট । তবে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেই তিনি বেশি খ্যাতি পেয়েছেন। এই ফরম্যাটে ১ হাজার ১৪২ রান এবং ৫২ উইকেট আছে তার। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ব্রাভোর

আপডেট সময় ১২:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮