ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সুস্বাদু ইলিশ পেঁয়াজি

আকাশ নিউজ ডেস্ক: 

মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। গরম ভাত তার সঙ্গে ইলিশ মাছ, এর চেয়ে মজার খাবার আর কিছুই হতে পারে না।

বাসায় হঠাৎ আসা অতিথিকে মুগ্ধ করতে বা ঘরের মানুষদের ভিন্ন স্বাদ পেতে রান্না করতে পারেন ইলিশ পেঁয়াজি।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন ইলিশ পেঁয়াজি।

উপকরণ :

ইলিশ ৬-৭ টুকরো, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টা, লবণ আধা চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ।

যেভাবে রান্না করবেন :

প্রথমে ইলিশের টুকরোগুলো অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন।

এবার সরষের তেল গরম করে তাতে মাছগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এতে রসুন বাটা, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিন। চুলা থেকে নামিয়ে ইলিশ পেঁয়াজি গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সুস্বাদু ইলিশ পেঁয়াজি

আপডেট সময় ০২:১৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮