ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

অাকাশ জাতীয় ডেস্ক:

চার ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের অদূরে পাঁচকবর নামক এলাকায় রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফলে সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় দীর্ঘ ৪ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০২:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮