ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ধোনি হুইলচেয়ারে চলাফেরা করলেও দলে রাখতাম: ডি ভিলিয়ার্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। ব্যাটে চলছে ভীষণ রানখরা। শেষ ৯ ম্যাচে করেছেন মাত্র ১৫৬ রান। ইদানিং হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারত একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন।

তবে ধোনির হয়ে ব্যাট ধরলেন এবি ডি ভিলিয়ার্স। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সমালোচকদের ধুয়ে দিলেন সাবেক প্রোটিয়া বিস্ফোরক ব্যাটার। তিনি বললেন, ভারত দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। যারা প্রশ্ন তোলেন, তারা জোকার।

৩৬০ ডিগ্রীখ্যাত ব্যাটাসম্যানের মতে, ভারতীয় দলে এখনো ধোনির বিকল্প নেই। দলটিতে তার বিকল্প তৈরি হয়নি। ইন্ডিয়ান ব্লুর অবিচ্ছেদ্য অংশ সে।

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ‘ক্যাপ্টেন কুলে’ এবি এতটাই মুগ্ধ যে সরাসরি বলতেও পিছপা হননি, ধোনির বয়স ৮০ বছর, এমনকি সে হুইলচেয়ারে চলাফেরা করলেও আমি অধিনায়ক হলে তাকে দলে রাখতাম। প্রতি বছর প্রতিদিন, সর্বক্ষণ আমার দলে থাকত ও।

এর ব্যাখ্যাও দিয়েছেন ডি ভিলিয়ার্স, ব্যাট হাতে না পারলেও কোনো সমস্যা নেই। চতুর উইকেটকিপিংয়ের বদৌলতেই মাহিকে দলে রাখতাম আমি। তাকে দিয়ে আরেকটি কাজ করিয়ে নিতাম। তরুণদের জন্য সবসময় একজন মেন্টর লাগে। ওকে সেই দায়িত্ব দিয়ে দিতাম।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিকের সুরই যেন বেজেছে ভারতীয় প্রধান নির্বাচকের কণ্ঠে। এমএসকে প্রসাদ আশ্বস্ত করেছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ধোনি হুইলচেয়ারে চলাফেরা করলেও দলে রাখতাম: ডি ভিলিয়ার্স

আপডেট সময় ০২:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮