ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে কড়া নিরাপত্তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজকে ঘিরে চট্টগ্রামে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

খেলোয়াড়দের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা আগেই জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার হোটেল থেকে শুরু করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত নিরাপত্তা মহড়া করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের সঙ্গে মহড়ায় অংশ নেয় বিশেষায়িত ইউনিট সোয়াট।

সকাল ১১টায় নগরীর র‌্যাডিসন হোটেল থেকে খেলোয়াড়দের নিয়ে (প্রতীকী) একটি বাস পুলিশ পাহারায় রওনা দেয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশে। পথে সাগরিকা মোড়ে বোমা হামলার মুখোমুখি হয় গাড়িবহর।

পুলিশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে গাড়িবহর নিরাপদে নিয়ে যায় স্টেডিয়ামে। স্টেডিয়ামের ভেতরেও মহড়া দেয়া হয়। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে শেষে দুটি ওয়ানডে। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

জিম্বাবুয়ে দলের নিরাপত্তার বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান বলেন, ‘হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে। পু

লিশ, র‌্যাবের পাশাপাশি সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, ফায়ার সার্ভিস ইউনিট প্রস্তুত থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য মাঠে থাকবে।’

১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দু’দিনের অনুশীলন ম্যাচ এবং ২২ থেকে ২৬ নভেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে কড়া নিরাপত্তা

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮