ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অনন্তর ‘দিন- দ্য ডে’ সিনেমায় চুক্তিবদ্ধ ইরানের পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক:

‘দিন- দ্য ডে’ নামের একটি বিশেষ চলচ্চিত্র নির্মাণের জন্য নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে চুক্তবদ্ধ হয়েছেন ইরানের অন্যতম নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে বলে জানান অনন্ত।

ছবিতে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল, বর্ষা ও সুমন ফারুক। পাশাপাশি ইরান ও লেবাননের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এ ছবিতে অভিনয় করবেন বলে জানান অনন্ত।

গত বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানের বিখ্যাত এসপিনাস প্যালেস হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় অনন্ত ও জমজমের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নতুন হিরো সুমন ফারুক, ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনন্তর ‘দিন- দ্য ডে’ সিনেমায় চুক্তিবদ্ধ ইরানের পরিচালক

আপডেট সময় ১২:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮