ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। কালোপতাকা মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দিলে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন জিন্নাহ, পাপ্পু, ইবরাহিম ও শিহাব। তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। এদের মধ্যে জিন্নাহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে সমবেত হয়ে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে বিএনপির নেতাকর্মীরা ভুবন মোহন পার্কে জড়ো হয়ে পথসভা করেন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, বিএনপি নেতারা ভুবন মোহন পার্কে কর্মসূচি পালন করার অনুমতি নেন। কিন্তু তারা মূল সড়কে নেমে মিছিল বের করেন। এতে পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ কারণে তাদের মিছিলে বাধা দেয়া হয়। তখন উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে সেখান থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে আটক ৪

আপডেট সময় ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮