ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার লক্ষ্যেই ‘৭৫’র পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। শুক্রবার বিকেলে ঝালকাঠি সাধনার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, এই দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে কাদের ইশারায় হত্যা করা হয়েছিল তা পরিষ্কার বোঝা যায়, বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হওয়া আর জিয়াউর রহমানের সেনা প্রধান পদে পদোন্নতি পাওয়ার মধ্য দিয়ে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিভিন্ন দূতাবাসে সরকারি চাকরি দেওয়ার মধ্য দিয়ে বিষয়টি জাতির সামনে আরো পরিষ্কার হয় বলে তিনি উল্লেখ করেন।

আমির হোসেন আমু বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই চক্রই এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার যড়যন্ত্র করা হয়। ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করেছিল তৎকালীন বিএনপি-জামাত জোট। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলমের সভাপতিত্বে শোক সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মল্লিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা: আমু

আপডেট সময় ০৯:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭