ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিয়মিত হয়েছেন মুক্তি

আকাশ বিনোদন ডেস্ক:

একসময় নিয়মিত ছিলেন অভিনয়ে। মডেলিং এবং টিভি নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমায়ও নাম লিখিয়েছেন। কিন্তু মাঝে কিছু ব্যক্তিগত কারণে খেই হারিয়ে ফেলেন।

অনিয়মিত হয়ে যান সবকিছুতে। এবার সব ঝামেলা চুকিয়ে আবারও মিডিয়ায় নিয়মিত হয়েছেন মুক্তি। দীর্ঘ বিরতি দিয়েছিলেন। মাঝের সময়টুকু কাটিয়েছেন দাদার বাড়ি খুলনার দৌলতপুরে।

এবার কাজে নিয়মিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এরই মধ্যে বৈশাখী টিভিতে প্রচারচলতি সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’-তে অভিনয়ে যুক্ত হয়েছেন মুক্তি।

শুটিং থাকলে খুলনা থেকে ঢাকায় আসেন। তবে কাজের পরিমাণ বাড়িয়ে স্থায়ীভাবে ঢাকায় থাকার পরিকল্পনা করছেন এ অভিনেত্রী। নতুন ধারাবাহিক ‘ছায়াবিবি’র পাশাপাশি মুক্তি এরই মধ্যে শেষ করেছেন বিটিভির নাটক ‘দ্য ম্যারিজ’-এর কাজ।

এছাড়াও তিনি শামীম জামানের পরিচালনায় সিক্যুয়াল নাটক ‘নূরা পাগলা-টু’ এবং রাকেশ বসুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘শেষ ভালো যার’ কাজ করছেন। আজ তুষার মাহমুদের পরিচালনায় পূবাইলে একটি খণ্ড নাটকের শুটিংয়ে অংশ নেবেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তৌকীর আহমেদের বিপরীতে মিনহাজুর রহমানের পরিচালনায় ‘অগ্নিগিরি’ নাটক দিয়ে মিডিয়ায় পথচলা শুরু হয় মুক্তির।

এরপর হাছিবুল ইসলাম মিজানের নির্দেশনায় ‘তুমি আছো হৃদয়ে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক ঘটে। সর্বশেষ তিনি শাহাদাৎ হোসেন লিটনের ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিয়মিত হয়েছেন মুক্তি

আপডেট সময় ০৮:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮