ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

নাজিরপুরে বৃদ্ধ বাবাকে হাতুড়িপেটা করল ওলামালীগ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক: 

পিরোজপুরের নাজিরপুরে বৃদ্ধ বাবাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে তার ছেলে ওলামালীগ নেতা।শুক্রবার সকাল সোয়া ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত বাবা মো. শুকুর আলী মোল্লাকে (৭২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আর অভিযুক্ত ছেলে মো. রফিকুল ইসলাম উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক ও ইসলামি ফাউণ্ডেশনের উপজেলা মডেল তত্ত্বাবধায়ক বলে উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা শেখ মনির আহম্মেদ যুগান্তরকে নিশ্চিত করেছেন।

ওলামালীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাশে বড় বুইচাকাঠী গ্রামে আল-হেরা মহিলা মাদ্রাসার পরিচালক।

আহত বাবা শুকুর মোল্লা জানান, ওই দিন সকালে পুরান বাড়িতে বসে দ্বিতীয় ছেলে রফিকুল ইসলামের (৪০) স্ত্রী তার (রফিক) সামনে বসে আমার সঙ্গে অশোভন আচরণ করে। এ নিয়ে কথার একপর্যায়ে রফিক ঘরে থাকা হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা নিজেই হাতুড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. কাওছার হোসেন জানান, তার অবস্থা বেশ আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায়

নাজিরপুরে বৃদ্ধ বাবাকে হাতুড়িপেটা করল ওলামালীগ নেতা

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮