ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

রাবিতে গবেষণা জালিয়াতি ঠেকাতে সফটওয়্যার

আকাশ আইসিটি ডেস্ক: 

গবেষণা জালিয়াতি ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যুক্ত হচ্ছে প্লেগারিজম সফটওয়ার। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেশিন কেনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে রাবি ভিসি ড. এম আব্দুস সোবহান এ তথ্য জানান।

ভিসি জানান, শীঘ্রই প্লেগারিজম সফটওয়্যার কেনা হবে। নির্দেশ অনেক আগেই দেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে কেনা সম্ভব হয়নি। অচিরেই রাবিতে যুক্ত হবে প্লেগারিজম সফটওয়্যারটি। আশা করছি, এ বছরের মধ্যেই চলে আসবে।

বিশ্ববিদ্যালয়ে যে হারে পিএইচডি করছেন সংশ্লিষ্টরা, সবগুলো সঠিকভাবে যাচাই করা অনেক সময় সম্ভব হয় না। তবে এই সফটওয়্যারের মাধ্যমে সেটা সঠিকভাবে যাচাই করা যাবে। এ ক্ষেত্রে কেউ অসদুপায় অবলম্বন করলে বা কতটা একাডেমিক কাজে ফাঁকি দিলেন সেটিও সফটওয়্যারের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান রাবি ভিসি এম আব্দুস সোবহান।

গবেষণা উন্নয়নে নতুন পদক্ষেপের ব্যাপারে ড. সোবহান যুগান্তরকে জানান, আগামীতে জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা হবে। সেখানে ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিজিট করতে যাওয়া হবে।

এ ছাড়াও আবহাওয়া নিয়ে গবেষণার জন্য হিমালয় পর্বতের পাদদেশের দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত একটি কমিটির সদস্য হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নেপালের হিমালয়ান ইউনিভার্সিটি অব কনসোর্টিয়াম বিশ্ববিদ্যালয়ে ৩০ অক্টোবর পরিদর্শনে যাবেন বলে জানান ভিসি।

এর আগে সম্প্রতি চীনের হুয়াজং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরাঞ্চলের কৃষি নিয়ে ৫ বছরমেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ ছাড়াও দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রাবিতে বায়োটেকনোলজি ইন্সটিটিউট স্থাপন করা হবে। এতে এই অঞ্চলের কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবিতে গবেষণা জালিয়াতি ঠেকাতে সফটওয়্যার

আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮