ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে রাখা হয় ট্রফিটি। এর সঙ্গে দুপুরে ছবি তোলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

সবার আগে আসেন মুশফিকুর রহিম। তার পিছু পিছু আসেন তরুণ খেলোয়াড়েরা। সেই তালিকায় ছিলেন আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ। একে একে প্রায় সবাই আসেন বিশ্বকাপ ট্রফির কাছে। এক পর্যায়ে সেটির সঙ্গে সবাই ছবি তোলেন। সেলফিও তোলেন তারা।

কিন্তু যার নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা আসেননি। তিনি কোথায়? সাংবাদিকদের এ প্রশ্ন ছোড়া মাত্রই রসিকতার সুরে মুশফিকের উত্তর-মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন!

মিস্টার ডিপেন্ডেবলের মুখের কথায় ফুলচন্দন পড়ুক। অনন্য কৌশল আঁটুন ম্যাশ। সেই কৌশলের ফাঁদে ধরা পড়ুক প্রতিপক্ষরা। তার হার না মানা নেতৃত্বে বিশ্বকাপ জিতুক বাংলাদেশ। বিশ্বমঞ্চে সোনালি ট্রফি উঁচিয়ে ধরুক টাইগাররা। পূর্ণ হোক প্রাপ্তির ষোলোকলা। তৃপ্তির ঢেকুর তুলুক দেশের ষোলো কোটি ক্রিকেটপ্রেমী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন: মুশফিক

আপডেট সময় ০৪:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮