অাকাশ জাতীয় ডেস্ক:
সাভার বিরুলিয়ায় কৃষিবিদ গ্রুপের নান্দনিক হাউজিং প্রজেক্টে কৃষিবিদ ওয়েস্ট ভিউতে কৃষিবিদ হাসপাতালের উদ্বোধন করা করা হয়েছে। এ সময় এই গ্রুপের শেয়ার হোল্ডার ও ডিরেক্টরদের নিয়ে বার্ষিক সাধারণ সভা-২০১৭-১৮ অনুষ্ঠিত হয়।
শনিবার গ্রুপের নান্দনিক হাউজিং প্রজেক্টে হাসপাতালের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, অ্যামেরিটাস সায়েন্টিস্ট অব বাংলাদেশ, স্বনামধন্য কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরোদ্দোজা।
বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়ান হাইকমিশন অব বাংলাদেশের প্রতিনিধি জনাব শিশির কুঠারি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবন সায়াহ্নে এসে কৃষিবিদ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত, তবে এ রকম একটি উদীয়মান প্রগতিশীল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আগে থেকে সংযুক্ত হতে পারলে আরও ভালো লাগত। তিনি অল্প সময়ে কৃষিবিদ গ্রুপের এমন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং পরবর্তীতে গ্রুপের মিশন ও ভিশন বাস্তবায়নে সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব শিশির কুঠারী বলেন, একটি দেশের কৃষিসংশ্লিষ্ট এত মানুষ একত্র হয়ে এ রকম একটি কোম্পানি বিশেষ আর কোথাও প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমার জানা নেই, আপনারা তা করতে পেরেছেন এবং সফল হয়েছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষিবিদ গ্রুপের অনবদ্য অবদান রয়েছে। আপনাদের এই অগ্রযাত্রা আরও সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।
পরিশেষে তিনি কৃষিবিদ গ্রুপের সফলতার অগ্রপথিক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. আলী আফজালকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য সম্পন্ন করেন। পরে প্রধান অতিথি ড. কাজী এম বদরোদ্দোজা কৃষিবিদ হাসপাতালের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরকার। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাবেক বিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক, কৃষি ফাউন্ডেশন এবং কেএমসিএসএলের চেয়ারম্যান কৃষিবিদ মো. তারিক হাসানসহ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক ভাইস চ্যান্সেলর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক, কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালকরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অধ্যাপকরা, কৃষিবিদ গ্রুপের পরিচালক ও শেয়ারহোল্ডাররা।
আকাশ নিউজ ডেস্ক 
























