ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামে বুধবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পারিবারিক মামলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সরোয়ার হোসেন, আব্দুল বারী, মজিবর রহমান, আকরাম, লিটন, মনিরুল, সিরাজুল, জবেদ আলী, শাহিন ও মজিবরসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেসমতপুর গ্রামে আওয়ামী লীগ নেতা আবুল কাসেম গ্রুপের সমর্থক কামাল হোসেন একটি মামলা করেন। ওই মামলায় বুধবার দুপুরে পুলিশ আসামিদের গ্রেপ্তারে কেসমতপুর গ্রামে যায়। পুলিশ চলে আসার পর পরই বিবাদমান আওলাদ হোসেন ও আবুল কাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ ঢাল, সড়কি, লাঠি ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হরিণাকুন্ডু থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, আধিপত্য ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ষ বাধে। থেমে থেমে সংঘর্ষ হওয়ার কারণে ওই গ্রামে একাধিকবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় ১২:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮