ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কলকাতায় ভালো বেতনে বাসাবাড়িতে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে তাদের সাতক্ষীরা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের কাছে আবাদেরহাট নামক স্থান থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবদুস সেলিমের স্ত্রী নূর বেগম (৪৫), তার মেয়ে রাশিদা (৫), জান্নাত আরা (৩) ও ছেলে সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাসিনা বেগম (২২), তার মেয়ে রোজিনা (৪) ও বৃদ্ধা উসান জামান (৭৫)। তাদের সবার বাড়ি মিয়ানমারের কুতুপালংয়ে বলে জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের দুই দালাল ভারতের কলকাতায় বাসাবাড়িতে ভালো বেতনে কাজ দেয়ার নাম করে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। সদর উপজেলার আবাদেরহাটে আনার পর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পাচারকারী দালালকে আটক করা যায়নি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

আপডেট সময় ০১:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮