ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধ ঘরে মিলল স্ত্রীর গলাকাটা, স্বামীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসামে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের সালেপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই দম্পতি হলেন, সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে ছপি উল্লাহ (৪০) এবং তার স্ত্রী রাবেয়া (২৮)। নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আরিফুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় পারিবারিক দ্বন্দ্বে প্রথমে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ওই দম্পতির মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ নির্দিষ্ট করে জানাতে পারেনি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দম্পতির লাশ উদ্ধার করেছে। বসত ঘরের ভেতর বন্ধ রুম থেকে উদ্ধরের সময় স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

পুলিশের তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ধ ঘরে মিলল স্ত্রীর গলাকাটা, স্বামীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০১:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮