ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে জিপ গাড়ি চাপায় স্কুলছাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানীতে জিপগাড়ির চাপায় সেতু খানম (১০) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার কাশিয়ানী উপজেলার চরপিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের শরীফের মেয়ে।

কাশিয়ানী থানার পরিদর্শক আজিজুর রহমান বলেন, কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের শরীফের মেয়ে সেতু খানম (১০) রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে তার চাচার বাড়ি চরপিংগলিয়া গ্রামে বেড়াতে এসেছিলেন।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপরের সময় গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি জিপ গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

গাড়িটি মুকসুদপুর থেকে জেলা সদরে আসছিল। এ ঘটনায় ওই জিপের চালক হারুনার রশিদকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে জিপ গাড়ি চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮