ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, মেডিকেল টিম

অ্যাপল ব্যবহারকারীদের জন্য ফেসবুক লাইট

আকাশ আইসিটি ডেস্ক:

অবশেষে হয়তো অ্যাপল ডিভাইসগুলোর জন্যও নিজেদের মূল অ্যাপের ‘হালকা সংস্করণ’ আনছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটি আইওএস ডিভাইসের জন্য ফেসবুক লাইট এনেছে, তবে তা শুধু তুরস্কে- এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে।

ফেসবুক লাইটের আইওএস সংস্করণ কম ডেটা খরচ করে, আইফোনের জায়গা বাঁচায় আর ২জি ইন্টারনেট সংযোগেও চলতে সক্ষম। এটি ডাউনলোড করতেও ৫এমবির কম খরচ হবে। অ্যান্ড্রয়েডের ফেসবুক লাইটের মতো এতেও ফেসবুকের মূল অ্যাপের মৌলিক ফিচারগুলো থাকছে।

এগুলোর মধ্যে নিউজফিড, ছবি ও নোটিফিকেশন আর স্থানীয় ইভেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সন্ধানের সুযোগ উল্লেখযোগ্য।

২০১৫ সালে প্রথম এ অ্যাপটি উন্মোচন করে ফেসবুক। বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলংকা, ভিয়েতনাম এবং জিম্বাবুয়েতে অ্যাপটি পরীক্ষা করা হয়। চলতি বছর মার্চে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডসহ ১০০টিরও বেশি দেশে এটি চালু করে সামাজিক মাধ্যমটি। যুক্তরাষ্ট্রে আইওএসের জন্য কবে ফেসবুক লাইট আসবে তা এখনও স্পষ্ট নয়।

এ নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

অ্যাপল ব্যবহারকারীদের জন্য ফেসবুক লাইট

আপডেট সময় ১১:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮