ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ক্যারিবীয় দলের সঙ্গে আসছেন না সীমিত ওভারের ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল।

ভারত এবং বাংলাদেশ সফরে গেইলের না থাকার বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির প্রধান কোর্টনি ব্রাউন জানান, ‘ভারত ও বাংলাদেশ সফর আমরা আমাদের মহাতারকা ক্রিস গেইলকে ছাড়া খেলব। তবে ইংল্যান্ডের ক্যারিবীয় সফর ও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়ে রেখেছে সে।’

পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই গেইল বেছে বেছে ম্যাচ খেলতে চাইছেন। তিনি বলেন, সত্যি বলতে কি, আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। তবে ক্রিকেটের বাইরেও একটি জীবন আছে। ওই জীবনটাকে তো উপভোগ করতে হবে। পরিবারকে যত বেশি সম্ভব সময় দিতে চাই।’

দেশের হয়ে খেলার চেয়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আফগান লিগে খেলার জন্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল।

এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার বলেন, ‘আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। এই তো তার জ্বলন্ত প্রমাণ। একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে টি-টোয়েন্টি লিগ খেলছে। আর বোর্ডও তাকে অনুমতি দিল। গেইলের মতো সিনিয়র ক্রিকেটার যদি এই রকম করে, জুনিয়ররা তো অনুসরণ করবেই। বোর্ড যদি কড়া না হয়, ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দশা কাটবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

আপডেট সময় ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮