ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

হাফিজ-সোহেলের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতকালই সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ হাফিজ। আর আজ সেঞ্চুরি করেছেন হারিস সোহেল। এই দুই সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। ৪৮২ রান সংগ্রহ করে অলআউট হয়েছে তারা। সোমবার ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে।

দুবাইয়ে রবিবার শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। গতকাল টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তিন উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে তারা।

আজ আবার ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন হারিস সোহেল। ১১০ রান করে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন আসাদ শফিক। ৮০ রান করেন তিনি। গতকাল সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ হাফিজ। ওপেনিংয়ে নেমে ১২৬ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। টেস্টে এটি তার দশম সেঞ্চুরি। অপর ওপেনার ইমাম-উল-হক ৭৬ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৮২ (১৬৪.২ ওভার)

(ইমাম-উল-হক ৭৬, মোহাম্মদ হাফিজ ১২৬, আজহার আলী ১৮, হারিস সোহেল ১১০, মোহাম্মদ আব্বাস ১, আসাদ শফিক ৮০, বাবর আজম ৪, সরফরাজ আহমেদ ১৫, বিলাল আসিফ ১২, ওয়াহাব রিয়াজ ৭*, ইয়াসির শাহ ৩; মিচেল স্টার্ক ১/৯০, পিটার সিডল ৩/৫৮, নাথান লায়ন ২/১১৪, জন হল্যান্ড ১/১২৬, মার্নাস লাবুসচেঞ্জ ১/২৯, মিচেল মার্শ ০/৩৮)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩০/০* (১৩ ওভার)

(উসমান খাজা ১৭*, অ্যারোন ফিঞ্চ ১৩*; মোহাম্মদ আব্বাস ০/৯, ওয়াহাব রিয়াজ ০/৬, ইয়াসির শাহ ০/১৪, মোহাম্মদ হাফিজ ০/১, বিলাল আসিফ ০/০)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

হাফিজ-সোহেলের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

আপডেট সময় ১০:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮