ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

মায়ের বাড়ি যাওয়া হলো না দুই সন্তানের জননীর

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার ভেড়ামারায় মৈত্রী ট্রেনে কাটা পড়ে দুই সন্তানের জননী মোছা. মরিয়ম খাতুনের (২৬) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে।

মরিয়ম ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ পাম্প হাউস এলাকার বাসিন্দা। সোমবার মরিয়ম খাতুন তার মায়ের বাড়ি উপজেলার রায়টা গ্রামে যাওয়ার পথে রেললাইন ধরে হাঁটছিল। এই সময় পেছন দিক থেকে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মোজ্জাফোর হোসেন জানান, সোমবার দুপুর ১২টার সময় মৈত্রী ট্রেন উত্তর রেলগেট পার হলে সেখানে রেললাইন ধরে মরিয়ম একটি বাচ্চা সঙ্গে নিয়ে হাঁটছিলেন। ট্রেনচালক অনেক হর্ন দিলেও তিনি সরে যাননি। পরে ট্রেনে কেটা পড়ে মারা যান তিনি।

এই সময় তার সঙ্গে থাকা ৫ বছরের বাচ্চা মিরাজ প্রাণে রক্ষা পায়। পরে রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে মোজ্জাফোর হোসেন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

মায়ের বাড়ি যাওয়া হলো না দুই সন্তানের জননীর

আপডেট সময় ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮