ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নির্বাচনের কারণে বিপিএল নিয়ে শংকা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

নভেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে নভেম্বরের পরিবর্তে বিপিএলের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয় জানুয়ারিতে। কিন্তু এখনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। যে কারণে বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশাবাদী নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে।
সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, ‘আমাদের সবার ধারণা, যদি ডিসেম্বরে কোনো এক সময়ে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে বিপিএল শুরু করতে পারব। এখনো পর্যন্ত সেটাই জানি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সেটি হলে ৪ অথবা ৫ জানুয়ারি বিপিএল শুরু হবে।’

ডিসেম্বেরে জাতীয় নির্বাচন হওয়া কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি। যে কারণে বিসিবিও চিন্তিত বিপিএল আয়োজন নিয়ে।

এ ব্যাপারে বিপিএল টেকনিক্যাল কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি যে কবে নির্বাচন হবে। যদি নির্বাচনের তারিখ পিছিয়ে যায় সে অনুযায়ী আমরাও বিপিএলে তারিখ ঘোষণা করব।’

বিসিবির এই পরিচালক বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী হলেও বাস্তবতা হচ্ছে, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলে জানুয়ারিতেই ফ্রি সময় পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর আবার ব্যস্ত সূচি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে হবে নিউজিল্যান্ডে। যে কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপিএল আদৌ আয়োজন সম্ভব হবে কি না তানিয়ে রয়েছে রাজ্যের শংসয়।

এ ব্যাপারে বিসিরিব এই পরিচালক বলেন, ‘যদি নির্বাচন জানুয়ারিতে হয়, তখন কী করব এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আগের সূচি ধরে এগোচ্ছি আমরা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

নির্বাচনের কারণে বিপিএল নিয়ে শংকা!

আপডেট সময় ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮