ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মাশরাফি-রুবেলকে টপকে সেরা খাদিজা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাতছানি দিয়ে ডাকছিল বিশ্বরেকর্ড। সুযোগও পেয়েছিলেন। তবে নিজের বলে নিজেই ক্যাচ ছেড়ে তা হাতছাড়া করেছেন। ফলে বিশ্বের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তিটা গড়া হয়নি খাদিজা তুল কুবরার। কিন্তু দেশের ক্রিকেট ইতিহাসে ঠিকই নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ পুরুষ ও নারী মিলে ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিং ফিগার এখন তারই।

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৯.৫ ওভারে ২০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন খাদিজা। পুরুষ-নারীদের ওয়ানডেতে দেশের হয়ে এটিই সেরা বোলিং ফিগার। এ নজির আর কারো নেই।

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিং ফিগার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। দুজনই ২৬ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন নড়াইল এক্সপ্রেস। আর ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমানসংখ্যক উইকেট নেন রিভার্সসুইং তারকা।

মাশরাফি-রুবেলের চেয়ে ৬ রান কম দিয়ে ৬ উইকেট নিয়েছেন খাদিজা। দুই গতিতারকাকে টপকে দেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগারটা নিজের করে নিলেন তিনি। রেকর্ড বুকে তার নাম লেখানোর দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে রুমানা বাহিনী।

এতদিন নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার ছিল রুমানা আহমেদের দখলে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ২০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

মাশরাফি-রুবেলকে টপকে সেরা খাদিজা

আপডেট সময় ০৬:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮