ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফের নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

আবারও নতুন গান নিয়ে আসছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত বছর ‘পটাকা’ গানে কণ্ঠ দিয়ে গায়িকা হওয়ারও চেষ্টা চালিয়েছেন তিনি।

কিন্তু মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।

ইউটিউবে গানটির ভিডিও প্রকাশের পর ডিজলাইকের বন্যা বয়ে যায়। পাশাপাশি হাস্যরসাত্মক নানা মন্তব্যে নুসরাত ফারিয়ার গায়িকা হওয়ার এই প্রচেষ্টাকে আক্রমণ করেন অনেকে। অনেক ঢাকঢোল পিটিয়েই গানটি প্রকাশ করা হয়।

কলকাতার নামি নৃত্য পরিচালক বাবা যাদবের কোরিওগ্রাফিতে গানটির ভিডিওর শুটিং হয় মুম্বাইতে। ফারিয়া নিজেই মডেল হন। মিউজিক ভিডিওটি প্রকাশের পরপরই নুসরাত ফারিয়ার গায়কী, উচ্চারণসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

গানটি নিয়ে ট্রলেরও শিকার হন ফারিয়া। এত কিছুর পরও আবার নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নতুন বছরের শুরুর দিকেই দর্শক-শ্রোতাদের জন্য আমার গাওয়া নতুন গান ও ভিডিও নিয়ে আসব।

গানটির সুর-সঙ্গীত ও ভিডিও নির্মাণ করবেন ভারতের কেউ। এবারের গানটিতেও নাচ থাকবে।’ পাশাপাশি তিনি এটাও জানান ‘ফের বেলতলায় যেতে আমি প্রস্তুত’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

ফের নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮