ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আকাশ বিনোদন ডেস্ক:

ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত একটি অনুষ্ঠানের ১১তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

১২ অক্টোবর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেয়া হবে। সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘নিঃসন্দেহে এ অ্যাওয়ার্ড আমার জন্য অনেক আনন্দের ও অনুপ্রেরণার।

এ ধরনের অ্যাওয়ার্ড একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। যারা এমন একটি অ্যাওয়ার্ডের আয়োজন করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি খুব চমৎকার একটি অনুষ্ঠান হবে।’ সর্বশেষ এ শিল্পী দৈনিক আমাদের সময় কর্তৃক আজীবন সম্মননায় ভূষিত হন।

আগস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’-এ ভূষিত হন। আন্তর্জাতিক এ সঙ্গীতশিল্পী বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ‘স্বাধীনতা পুরস্কার’, ‘মহাগুরু পুরস্কার’, ‘বঙ্গবিভূষণ’সহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

এ দিকে ৮ নভেম্বর চট্টগ্রামের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন রুনা লায়লা। সর্বশেষ গত ৫ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই আয়োজিত বাংলাবিদ অনুষ্ঠানের ফাইনালে গান পরিবেশন করেন।

এ অনুষ্ঠানে তার গাওয়া ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ’ গানটি থেকেই প্রতিযোগীদের প্রশ্ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আপডেট সময় ১১:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮