ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মোশতাক-মিসবাহকে ছাড়িয়ে গেলেন হাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই বছর পর টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হাফিজ। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের ইনিংস খেলেন এ অলরাউন্ডার। এটা তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।

সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানে সফল হাফিজ। জাতীয় দলের হয়ে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি এবং ৩৪টি ফিফটিতে ৬ হাজার ১০৭ রান করেছেন হাফিজ। আর টি-টোয়েন্টির ৮৩ ম্যাচে ৯টি ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৬৬৫ রান।

তিন বছর পর ক্যারিয়ারের ৫১তম টেস্টে ১০ম সেঞ্চুরির দেখা পেলেন হাফিজ। এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকটার মোশতাক আহমেদ, মোদাসসের নজর ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেছেন হাফিজ। এর আগে ৫৭, ৭৬ ও ৭৫ টেস্ট খেলে ১০টি করে সেঞ্চুরি করেন মোশতাক, মোদাসসের এবং মিসবাহ।

তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ইউনিস খান। ১১৮টি টেস্ট খেলে ৩৪টি সেঞ্চুরি করে জাতীয় দল থেকে অবসরে যান তিনি। এছাড়া ২৫টি সেঞ্চুরি করেছেন কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। ২৪টি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ ইউসুফ।

টেস্টে রান সংগ্রহের দিক থেকেও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে ইউনুস খান। ১১৮ টেস্টে ৩৪টি সেঞ্চুরি এবং ৩৩টি ফিফটিতে ১০ হাজার ৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। ১২৪ টেস্টে ২৩টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে ৮ হাজার ৮৩২ রান করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

আর ১১৯ টেস্টে ২৫টি সেঞ্চুরি ও পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬টি ফিফটির সাহায্যে ৮ হাজার ৮২৯ রান করেছেন ইনজামাম-উল-হক। হাফিজের সংগ্রহ ৫১ টেস্টে ৩ হাজার ৫৭৮ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

মোশতাক-মিসবাহকে ছাড়িয়ে গেলেন হাফিজ

আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮