ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

মাহতাব সাহেবের সংসার

আকাশ বিনোদন ডেস্ক:

পাশের বাসার নোভাকে মনে মনে পছন্দ করে আবিদ। কিন্তু মুখে কিছুই বলতে পারে না। তার বাবা মাহতাব হোসেন ঘটনাচক্রে বিষয়টি জানতে পারেন। তিনি নোভাকে ছেলের বউ করে আনার সিদ্ধান্ত নেন।

এ জন্য নোভার বাবা হেমায়েত খন্দকারের সঙ্গে মিলে তিনি একটি পরিকল্পনা করেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই বাধে যতো ঝামেলা।

কী ঝামেলা সেটা দেখতে চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায়। কারণ এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, টেলিভিশনের পর্দার। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মাহতাব সাহেবের সংসার’।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন ওয়াহিদুজ্জামান সবুজ এবং পরিচালনা করেছেন মোস্তফা মনন। যেখানে আবিদ চরিত্রে অভিনয় করেছেন কাজী আসিফ এবং নোভা চরিত্রে রয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও আছেন লুৎফুর রহমান জর্জ, রোজী সেলিম, মোহাম্মদ বারী ও মো: আমিরুল ইসলামসহ অনেকে। এটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত ১০টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

মাহতাব সাহেবের সংসার

আপডেট সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮