ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত ছয়জন হলেন, বেলুন বিক্রেতা বাপ্পী হোসেন (৩২), ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দেশব্যাপী জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলা চলছিল।

মেলায় একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা। বেলুন ফোলানোর সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত: ছয়জন আহত হয়। এ সময় মেলায় আগুন্তকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

আপডেট সময় ০১:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮