ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় বোমাহামলায় কৃষক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের বোমাহামলায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম কালাম ওরফে কালু।

বুধবার সন্ধ্যায় জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে এই বোমাহামলা হয়।

নিহত কালাম ওরফে কালু ওই গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালাম বাড়ি থেকে বের হয়ে গ্রাম্য বাজারের দিকে আসছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সে বাড়ির কয়েকশ গজ দূরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে। ওই বোমা দুটি কালামের শরীরে লেগে বিস্ফোরিত হলে স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ও দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নারী ঘটিত বিরোধের জের ধরে বোমাহামলা চালিয়ে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, একই গ্রামের পেঙ্গা মণ্ডলের স্ত্রীকে গত কয়েক মাস আগে ভাগিয়ে নিয়ে আসে কালাম। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই সন্ধ্যায় কালামের ওপর বোমাহামলা চালিয়ে পেঙ্গা ভারতে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কালাম ওরফে কালুর লাশ ঘটনাস্থলেই পড়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় বোমাহামলায় কৃষক নিহত

আপডেট সময় ১০:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮