ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ

যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণের বার

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় যাত্রীর পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় একজনকে আটক করা হয়।

আটক যাত্রী শহীদুল্লাহ খান (৩৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নিপুণ চাকমা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ আসে।

এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে শহীদুল্লাহ খান নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেন। এ সময় চেকিং রুলে নিলে তিনি জানান, তার পায়ুপথে ১২টি স্বর্ণের বার আছে। পরে শহিদুল্লাহকে জুস খাইয়ে স্বর্ণগুলো বের করা হয়।

এ স্বর্ণে ওজন ১ কেজি ২০০ গ্রাম, যার মূল্য ৬০ লাখ টাকা। আটক স্বর্ণপাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণের বার

আপডেট সময় ০২:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮