ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ’লীগের কেন্দ্ররক্ষা : কেন্দ্র কমিটি গঠন বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সবক’টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভোটকেন্দ্র ভিত্তিক কেন্দ্ররক্ষা কমিটি গঠন করেছে। পাশাপাশি ২০ দলীয় ঐক্যজোট প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রভিত্তিক সবক’টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কেন্দ্র কমিটি চূড়ান্ত করেছে।

২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী জনসভা করেছেন। জনসভায় তিনি দলীয় নেতাকর্মীদের বলেছেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য নির্দেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগস্ট মাসে ঈদুল আজহা উপলক্ষে নির্বাচনী এলাকা নিজ গ্রামের বাড়িতে এসে ৫ দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এরপর থেকে তিনি আর তার নির্বাচনী এলাকায় আসেননি।

যদিও বিএনপি কেন্দ্র কমিটি সম্পন্ন করেছে, মাঠ পর্যায়ে তাদের প্রচার-প্রচারণা দৃশ্যমান নেই। বিএনপির নেতাদের অভিযোগ, প্রতিদিন পুলিশ বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ঘর তল্লাশি করছে। ইতোমধ্যে বিএনপি, জামায়াতের অনেক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ’লীগের কেন্দ্ররক্ষা : কেন্দ্র কমিটি গঠন বিএনপির

আপডেট সময় ০১:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮