ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়ন পাবো : চিত্রনায়ক শাকিল

আকাশ বিনোদন ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন চিত্রনায়ক শাকিল খান।এরই মধ্যে জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন তিনি। এছাড়া মনোনয়ন পাওয়া নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।

তবে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে দল থেকে মনোনয়ন এখনো নিশ্চিত না হলেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট চাওয়ার ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

চিত্রনায়ক শাকিল গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতিক্রমে আমি নিজেই কাজ করে যাচ্ছি। মনোনয়ন পাবো বলে আশা করছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এলাকায় মানুষের দঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করবো। এছাড়া একটি আধুনিক ও তারুণ্য নির্ভর এলাকা তৈরির স্বপ্ন দেখছি।

চিত্রনায়ক শাকিল খান রামপালে তার গ্রামের বাড়ি গৌরম্ভা বাজার থেকে রোববার বড় ধরনের মোটর শোভাযাত্রা করেন। মোটরসাইকেল যোগে রামপাল উপজেলার চাকশ্রী, পবনতলা, ফয়লাহাট ও বাঘাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তার সাথে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মনোনয়ন পাবো : চিত্রনায়ক শাকিল

আপডেট সময় ১১:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮