ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

চাঁদপুরে নিউমোনিয়ার প্রকোপ, দুই শতাধিক শিশু হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরে বাড়ছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিরুপ আবহাওয়ায় গত কয়েকদিনে নিউমোনিয়া, লোটা ভাইরাস ও শ্বাস-প্রশ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে দুই শতাধিক শিশু। যাদের বয়স এক থেকে তিন বছরের মধ্যে।

এদিকে হঠাৎ করে এত বেশি ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নির্ধারিত বেড শেষ হয়ে যাওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ও নারী ওয়ার্ডে গিয়ে এমন চিত্র দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ও নারী ওয়ার্ডে নির্ধারিত বেড রয়েছে ৩০টি। স্পেশাল বেড রয়েছে ৬টি। কিন্তু রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু ভর্তি হয়েছে ৬১জন। এর মধ্যে সকালে হয়েছে ২৯জন এবং বিকেলে ভর্তি হয়েছে ৩২জন শিশু।

গত কয়েকদিন একই অবস্থা চলছে। প্রতিদিন গড়ে ৪০-৫০জন শিশু নিউমোনিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে আবার কিছুটা সুস্থ হলে বাড়িতে ফিরে যাচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিবুল আহসান চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, বর্তমান আবহাওয়া দিনে গরম রাতে ঠান্ডা। এরকম আবহাওয়ার কারণে এ ধরনের রোগ বেশী দেখা দেয়। কয়েকদিন প্রচন্ড গরমের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আবার গভীর রাতে ঠান্ডা লাগে। এতে শিশুদের ফুসফুসে সমস্যা হয়।

তিনি আরো বলেন, এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য পিতা-মাতাকে সচেতন হতে হবে। শিশুদের শরীর ঘামালে তা মুছে দিতে হবে। তাদেরকে পাতলা পোশাক পরাতে হবে। সচেতন হলে এ রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

চাঁদপুরে নিউমোনিয়ার প্রকোপ, দুই শতাধিক শিশু হাসপাতালে

আপডেট সময় ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮