ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবিলম্বে খালেদার মুক্তি দাবি জয়পুরহাট যুবদলের

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে বিএনপির সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছে জয়পুরহাট জেলা যুব দল।

যুবদলের জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভায় নেতাকর্মীরা এ দাবি জানায়।

শুক্রবার দুপুরে জয়পুরহাট পৌর মিলানায়তনে জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইটের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল, সহ-সভাপতি ফজলু রহমান, অধ্যক্ষ শামছুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটি করা হলে অবস্থা ভয়াবহ হবে বলেও হুশিয়ারি দেন তারা।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবিলম্বে খালেদার মুক্তি দাবি জয়পুরহাট যুবদলের

আপডেট সময় ০৪:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮