ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একইসূত্রে গাথা’

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে হত্যা, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়া। এরই অশুভ শক্তি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের অগ্রগতি ও প্রগতির চাকাকে পিছনে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত থেকেছে।

সেই একই গোষ্ঠি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। এরাই মৌলবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করার হীন চেষ্টায় ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে হামলা চালিয়েছিলো।

বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের সোপান পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে এবং মৌলবাদী-সাম্প্রাদায়িক শক্তিকে রুখে দিতে বর্তমান সরকারের ধারাবাহিকা রক্ষা করতে হবে।
বঙ্গবন্ধুকে জানতে তিনি তরুণ প্রজন্মকে তার দুটো বই ‘অসমাপ্ত আত্মজীবনী ও ‘কারাগারের রোজনামচা পড়তে অনুরোধ করেন।

শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি ডা. দিলীপ রায়, কামাল চৌধুরী, হামিদ খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একইসূত্রে গাথা’

আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭