ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

অাকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারী বনের ভেতর থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। আটকের সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আটক তিনজন হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে সিরাজুল ইসলাম এবং রুদ্রপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারী বনের ভেতরে ১৫-১৬ জনের একটি ডাকাত দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও এর আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন খবর পেয়ে হোতাপাড়া ফাড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে দুইটি রাম দা, একটি বড় ছুরিসহ আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটক দেলোয়ার হোসেন ওই এলাকার মহাসড়ক ও আশপাশের ৩০টি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

আপডেট সময় ০১:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮