ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় জামায়াত শিবিরের ১২ নেতাকর্মী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ শিবিরের ১২নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দেবিদ্বার সদরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয় ।

পুলিশ জানায়, জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করার সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ ১২ জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবির কর্মী আবু হানিফ সরকার (২৮), নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), জাহিদ হাসান (১৯) আরিফুল ইসলাম (১৯) শরিফুল ইসলাম (১৮) আলাউদ্দিন সরকার (২১) আবদুল করিম (১৮) সৌরভ আহাম্মেদ (১৮), সনাঈম সরকার (২৩) ও রাকিবুল ইসলাম (১৮।) তারা সবাই একই উপজেলার হামলাবাড়ী গ্রামের বাসিন্দা।

দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) শেখ সেলিম জানান, কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জামায়াত শিবিরের ১২ নেতাকর্মী আটক

আপডেট সময় ০১:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮