ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ডুব

আকাশ বিনোদন ডেস্ক: 

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯১তম আসরে বিদেশি ভাষার ছবি প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এ তথ্য জানায়। এর আগে বাংলাদেশ থেকে অস্কারে অংশ নেয়ার জন্য ‘ডুব’ ও নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ নামে একটি ছবি জমা পড়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল।

দুটি ছবি দেখার পর ‘ডুব’ ছবিটিকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করা হয়। মূলত বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে যেসব ছবি পাঠানো হয় সেগুলোর গুরুত্ব আয়োজনটিতে খুব বেশি থাকে না।

তবুও কেন পাঠানো হয় এমন প্রশ্নের জবাবে এর সঙ্গে সংশ্লিষ্ট চিত্রপরিচালক গোলাম রাব্বানী বিপ্লব সংবাদমাধ্যমকে বলেন, ‘অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে যে ছবিগুলো বিভিন্ন দেশ থেকে নির্বাচিত হয়, প্রতিটি ছবির ন্যূনতম দুটি প্রদর্শনী হয়।

তবে এখানে প্রচারণা খুব গুরুত্বপূর্ণ। যেখানে এ প্রতিযোগিতা হচ্ছে, সেখানে পাবলিসিটি এজেন্ট নিয়োগ করতে হয়। নিজেদেরও কিছু প্রচারণা চালাতে হয়। আমরা শুধু ছবি নির্বাচন করেছি। কিন্তু অস্কারে সাফল্য পাওয়ার জন্য অবশ্যই নির্মাতাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে।’

এবারের অস্কারের জন্য মনোনীত ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, ভারতের ইরফান খান ও পার্নো মিত্র প্রমুখ। ছবিটি মুক্তির আগে বেশ বিতর্কে পড়েছিল।

সে সময় কথা উঠেছিল এ ছবিটি মূলত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনীর কিছু অংশ নিয়ে তৈরি করা হয়েছে। যে অংশটুকুতে সঠিক তথ্য তুলে ধরা হয়নি বলে সেন্সর বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগও করেছিলেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ডুব

আপডেট সময় ১১:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮