ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্যালারির চিৎকার শুনে পাকে বলি তৈরি হ: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মর্তুজা। যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের হাজারও সাফল্যের ইতিহাস রচনা হয়েছে। বারবার ছুরি-কাঁচির নিচে পড়েও বাইশ গজে ফিরে তিনি এসেছেন দেশের মানুষের জন্য, দেশের জন্য।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের দিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের এই অর্জনের অনুভূতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেন টাইগার কাপ্তান। যেখানে নিজের দেশের জন্য নিজের প্রতিজ্ঞা আর ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

মাশরাফি লিখেছেন,‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্ত মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পরেছি ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারবো না। কিন্ত যখনি গ্যালারি ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরী হ, কারন আমি আবার মাঠে নামব। যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরো অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’

সুপার ফোরের সেই ম্যাচে আফগান ব্যাটসম্যান হাসমতুল্লাহ শহিদিকে সাজঘরে ফিরিয়ে ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অধিনায়ক। ১৯৪ ম্যাচ খেলে আড়াইশ উইকেটের মালিক হয়েছেন মাশরাফি। বোলিং ক্যারিয়ারে চার উইকেটের দেখা পেয়েছেন মোট সাতবার। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ২৬/৬। ২৫০টি উইকেটের মধ্যে ২৪৯টি নিয়েছেন লাল-সবুজের জার্সিতে। আর বাকি একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গ্যালারির চিৎকার শুনে পাকে বলি তৈরি হ: মাশরাফি

আপডেট সময় ০২:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮